রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন তারা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জিয়ার পরিবার ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো. ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি— এ তিন মূলনীতি সামনে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD