শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ

অবৈধ দু’টি ইটভাটা বন্ধ

Sharing is caring!

আনলাইন ডেক্স: দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করার নির্দেশনা জারি করেছেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ দু’টি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মেসার্স মাহবুব ব্রিকস ও আমতলী সদর ইউনিয়নের এমএস ব্রিকস নামে দু’টি ভাটা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া লাইসেন্স না থাকায় মেসার্স মাহবুব ব্রিকসের ম্যানেজার মো. ফারুক হোসেনকে (৫০) গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইট প্রস্তুত আইন- ২০১৩ এর ১৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেওয়া হয়।

জানা গেছে, বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান আমতলী থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার হলদিয়া ইউনিয়নে ইট ভাটার লাইন্সেস না করেই মেসার্স মাহবুব ব্রিকসে ইট তৈরি করা হতো। আর এমএস ব্রিকসে পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ পোড়ানো হতো। এজন্য দু’টি ভাটার চুল্লি পানি দিয়ে ভিজিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD