শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর বাউফল উপজলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ওই দুই ব্যক্তিকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ গাজী ওরফে জালাল গাজী ওরফে দাঁত ভাঙা পলাশ (৪১)। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা মো. চান্দু গাজীর ছেলে।

এদিকে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আবুল বাশার (৪০)। তিনি উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল বারেক মীর।

বাউফল থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ভুরুঙ্গামারী থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর ১০, তাং ১৫/১/১৪) ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত পলাশ গাজীকে মৃত্যুদণ্ড দেন। এর পর থেকে পলাশ পলাতক ছিলেন।

র‌্যাব-৩ এর একটি দল গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নারয়ণগঞ্জ এলাকা থেকে পলাশকে আটক করে। পলাশ গাজীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

২০১৪ সালের একটি ডাকাতি মামলায় (মতলব দক্ষিণ থানার মামলা নম্বর ৬৮) ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ১০ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাকে মঙ্গলবার দুপুরে বাউফল থানা পুলিশ র‌্যাব-৩ এর সহায়তায় যাত্রাবাড়ি এলাকা থেকে আটক করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পলাশ ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। আর আবুল বাশার চিহ্নিত ডাকাত ও ছিনতাই দলের সদস্য। তাদের আদালতে সোপর্দ করলে, আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD