শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

হামলাকারীদের শান্তির দাবিতে রোববারও (২৫ ডিসেম্বর) ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এতে ভোগান্তিতে পরেছে ওই এলাকার লোকজন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের সোলায়মান মুন্সির ব্যবসা প্রতিষ্ঠান শনিবার সকালে ভাঙচুরের প্রতিবাদে রোববার দুপুরে ব্যবসায়ী সোলায়মান মুন্সি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা এর আগে ওই বাজারের একাধিক ব্যবসায়ীকে মারধর করেছিল। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ রয়েছে। পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের হোটেল ব্যবসায়ী সোলায়মান মুন্সি তার ব্যবসা প্রতিষ্ঠান খাবার হোটেলে বসে খাবার তৈরি করছিলেন। তখন দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা হোটেলে কি তৈরি করা হয়েছে তা সোলায়মান মুন্সিকে জিজ্ঞেস করেন। সোলায়মান মুন্সি কোনো উত্তর না দেওয়ায় তাকে গালমন্দ করেন তারা। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোলায়মান মুন্সি ও তার কর্মচারী জাকির শিকদারের উপর হামলা করে মারধর করে আহত করেন। তখন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও দু’জনকে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে নীমতলার ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান শনিবার থেকে বন্ধ রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD