শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাস চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

বাস চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরে বাসের চাপায় মো. মাহফুজ মোল্লা (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বহন করা মোটরসাইকেল চালক তার মামাতো ভাই মো. মিরাজুল ইসলাম আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপর ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর মহাসড়কের পিরোজপুর বাইপাস এলাকার বনবিভাগ কার্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. বেলায়েত মোল্লার ছেলে।

নিহতের মামাতো ভাই বলেন, তারা মাছের ব্যবসা করেন। ওই দিন সকালে পাথরঘাটা থেকে তারা মাছ নিয়ে পিরোজপুরের সদর উপজেলার পাঁচপাড়া বাজারে বিক্রি করেন। পরে পাথরঘাটা ফেরার পথে জেলা বনবিভাগ অফিস মোড়ের কাছে দোলা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মাহফুজ মোটরসাইকেল থেকে রাস্তায় পরে যান। এ সময় বাসটি তাকে চাপা দেয়। আহত  অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. আসিফ বলেন, মাহফুজ নামে ওই যুবককে দুপুর সোয়া ২টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোন অভিযোগ পাওয়া যায় নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD