শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মহসিন হকার্স মার্কেটের নাম অপরিবর্তিত রাখার দাবি

মহসিন হকার্স মার্কেটের নাম অপরিবর্তিত রাখার দাবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের ঐতিহ্যবাহী হাজী মো. মহসিন হকার্স মার্কেটের নাম অপরিবর্তিত রাখার দাবিতে স্মারকলিপি দিয়েছে বরিশালের ৩৯টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

সোমবার (১৯ ডিসেম্বর) বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফে কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সভাপতি সৈয়দ দুলাল, কাজল ঘোষ, নজরুল ইসলাম চুন্নু, শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কুমার কর, সুশান্ত ঘোষ, সাঈদ পান্থ, সুর্দশন বিশ্বাস টুটুল ও মুন্না প্রমুখ।

জানা গেছে, বরিশাল নগরের অন্যতম হাজী মো. মহসিন হকার্স মার্কেট। এ মার্কেটে নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার জন্য স্থানীয়ভাবে সুপরিচিত। এ মার্কেটে তিন শতাধিক ব্যবসায়ী ব্যবসা করে করেন। বরিশালের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ১৯৭৫ সালে বরিশাল টেলিগ্রাফ অফিস সংলগ্ন এলাকায় বরিশাল হকার্স মার্কেট নামে হকারদের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে তৎকালীন জেলা প্রসাসক এমএ বারী হাজী মো. মহসিন হকার্স মার্কেট নামে ফলক স্থাপন করেন। সেই থেকে হকার্স মার্কেটটি ‘মহসিন মার্কেট’ নামে সুপরিচিত। কিন্তু গত কয়েক সপ্তাহ আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটির নাম পরিবর্তন করা হয়েছে।

সমন্বয় পরিষদের নেতারা বলেন, সুপরিচিত একটি স্থানের নামকরণ হঠাৎ পরিবর্তন বিষয়ে নাগরিকদের কোনো মতামত নেওয়া হয়নি। এ পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ নাগরিকরা মতামত তুলে ধরেন। এর প্রেক্ষাপটে আমরা মনে করি এ হকার্স মার্কেটির নাম হাজী মো. মহসিন হকার্স মার্কেট থাকাটাই বাঞ্ছনীয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে সমন্বয় পরিষদের নেতাদের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD