শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পিরোজপুরে রিকশাচালকের মৃত্যু

পিরোজপুরে রিকশাচালকের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের কাউখালী উপজেলায় সড়ক  দুর্ঘটনায় মো. আলিম হোসেন হাওলাদার (৫৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে  সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিম উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই আল-আমীন হাওলাদার জানান, সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের  পাশে স্থানীয়রা আলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই তার ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ানো-মুচড়ানো অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় আলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসক পরীক্ষা করে জানান যে আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় রিকশাটি ভেঙে গেছে এবং তার মৃত্যু হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন হাওলাদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD