শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিএনপির ষড়যন্ত্র-নৈরাজ্য মোকাবিলায় যুবলীগই যথেষ্ট,, জ্যাকব

বিএনপির ষড়যন্ত্র-নৈরাজ্য মোকাবিলায় যুবলীগই যথেষ্ট,, জ্যাকব

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল্লাহ আল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অগ্নি-সন্ত্রাসের দল আন্দোলন সমাবেশের নামে কোনো অরাজকতা সৃস্টি করলে সারা দেশের যুবলীগ তাদের প্রতিহত করবে।

মিথ্যাচার ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন, তারা ক্ষমতায় এলে আবারও দেশ পিছিয়ে যাবে। ক্ষমতার ১৪ বছরে আওয়ামী লীগ সারা দেশে অবিস্মরণীয় উন্নয়ন করেছে। বাংলার জনগণ সরকারের ধারাবাহিক উন্নয়নের গতি থামতে দেবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে উন্নয়ন হবে দুর্বার গতিতে।

যুব সমাবেশ শেষে মঞ্চে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নেতৃত্বে শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD