শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরের এক‌টি আবাসিক হোটেল থেকে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ওই শ্রমিক উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে হৃদয় মৃধা (২৩)।

তিনি একটি লাইটার জাহাজের লস্কর ছিলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, রোববার দুপু‌রে বরিশাল নদীবন্দর সংলগ্ন রোজ হ্যাভেন আবাসিক হোটেলে একটি আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি মরদেহ উদ্ধার করা হ‌য়। মর‌দেহ‌টি জানালার গ্রিলের সঙ্গে ঝু‌লে ছি‌লো।

তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি শ‌নিবার রোজ হ্যাভেন হোটেলে উঠেছিল এবং রোববার সকাল থে‌কে তার রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয় হো‌টেল কতৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হ‌চ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD