শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ট্রাক উল্টে শ্রমিক নিহত

ট্রাক উল্টে শ্রমিক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে দুর্ঘটনায় আবু জাফর হাওলাদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জাফর একই রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর এলাকার তাহের হাওলাদারের ছেলে।

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ খান বিষয়টি নিশ্চিত করেন।

প্রতক্ষ্যদর্শী জাকির হোসেন জানান, পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় সড়কে দাঁড়িয়ে একটি ট্রাক গাছ বোঝাই করছিল। এ সময় সেখানে আরেকটি গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের ওপর থাকা শ্রমিক আবু জাফর গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত জাফরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। এছাড়াও সড়কে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় ট্রাকে গাছ বোঝাইয়ের অভিযোগ পাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD