শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগ চিনি ৪০, তেল ৭০ টাকা

মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগ চিনি ৪০, তেল ৭০ টাকা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রমজানে নগরের গরিব-দুস্থ মানুষের জন্য ২৫ টাকায় চাল, ৪০ টাকায় চিনি ও ৭০ টাকায় ভোজ্যতেল বিক্রি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)।

প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে থেকে একজন ২ কেজি চিনি, ৫ কেজি চাল এবং ১ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এএম মাহবুব চৌধুরী, পরিচালক লিয়াকত আলী চৌধুরী, মো. জসিম উদ্দিন চৌধুরী, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

খলিলুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, সিএমসিসিআই একটি বাণিজ্যিক সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সমাজের ভালো-মন্দ বিষয়ে দেখার দায়িত্ব রয়েছে। এরই অংশ হিসেবে পবিত্র রমজানে সাধারণ মানুষের জন্য প্রতিবছরের মতো এবারও ভর্তুকি মূল্যের বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

মেয়র বলেন, নিম্নআয়ের মানুষের সুবিধার্থে প্রতি রমজানে এ ধরনের মহতী কাজের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার। প্রতিষ্ঠানের বাইরে সমাজের বিত্তবানদেরও গরিবদের পাশে দাঁড়াতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে।

ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম আগামীতেও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব্যাহত রাখবে এ প্রত্যাশা করেন তিনি।

জসিম উদ্দিন চৌধুরী বলেন, সিএমসিসিআই তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের আরও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD