শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
সুবিধাবঞ্চিত ছিন্নমূল এতিম শিশু ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত ছিন্নমূল এতিম শিশু ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: সুবিধাবঞ্চিত ছিন্নমূল এতিম শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানের জন্য দুই শতাধিক শীতবস্ত্র ও জ্যাকেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে বরগুনার সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর তত্বাবধানে সরকারি শিশু পরিবারের সহকারী তও্বাবধায়ক সেলিনা পারভিন, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, মহিউদ্দিন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশু পরিবারের শিশুদের শীতবস্ত্র বিতরণ শেষে বরগুনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত ও ভাসমান নারী-শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজক কতৃপক্ষের রেজাউল ইসলাম টিটু বলেন, জেলা প্রবাসীদের সহায়তায় করোনার সময় অসহায় মানুষকে সহায়তা করা হয়েছে। প্রতি বছর ঈদ-কোরবানিতে খাবার ও শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যবহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের গরিব আসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান  জানান তিনি।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সেলিনা পারভিন বলেন, শীতের শুরুতেই শিশু পরিবারের শিশুরা শীতবস্ত্র পাওয়ায় শিশুরা অনেক খুশী হয়েছে। ওদের মুখে হাসি দেখে আমাদের ভালো লাগছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD