শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশে পৌঁছেছে বিমানের পঞ্চম বোয়িং

দেশে পৌঁছেছে বিমানের পঞ্চম বোয়িং

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। একটি প্রতিষ্ঠান থেকে লিজে বিমানটি সংগ্রহ করার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৪টিতে।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উড়োজাহাজটি অবতরণ করে।

কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো থেকে এই এয়ারক্র্যাফ্টটি সংগহ করা হয়েছে বলে বিমানের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

বিমানের বহরে বর্তমানে ৪টি নিজস্ব নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি নিজস্ব বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ২টি নিজস্ব বোয়িং ৭৩৭-৮০০, লিজে সংগৃহীত ৩টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ।

জানা গেছে, আগামী মাসে বিমানের বহরে যুক্ত হবে ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।  এছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে বিমান বহরে সংযোজিত হবে নিজেদের কেনা দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD