মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বসন্তের শুরুতেই কেন এই ঝড়ো বৃষ্টি?

বসন্তের শুরুতেই কেন এই ঝড়ো বৃষ্টি?

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে আজ। ১৭ ফেব্রুয়ারি, রবিবার সাড়ে ৭টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে ঢাকার আকাশ। প্রথম দফায় মুষলধারে প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টি হয়। পরে থেমে গিয়ে আবারও বৃষ্টি বাড়তে থাকে। এসময় বৃষ্টির সঙ্গে শিলও ঝরে।   

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে স্কুলে যেতে পারেননি। একই কারণে অফিস যাওয়া সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে।

শীতের শেষে বসন্তের শুরুতেই কেন এই ঝড়ো বৃষ্টি জানতে চাইলে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ফলে মাঝে মাঝেই এমন হঠাৎ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD