মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
সাদ অনুসারীদের ইজতেমা শুরু, বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ

সাদ অনুসারীদের ইজতেমা শুরু, বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: টঙ্গীর তুরাগ নদীর তীরে চলা চার দিনব্যাপী বিশ্ব ইজতেমার তৃতীয় দিন চলছে। আজ রবিবার বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্যে দিয়ে মাওলানা সাদ অনুসারীদের দুই দিনের ইজতেমা শুরু হয়েছে। আগামীকাল সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা পরিসমাপ্তির কথা রয়েছে। 

এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ইজতেমায় আসা মুসল্লিরা দুর্ভোগে পড়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের মালামাল পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। আবার অনেকে চটের সামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে 
বৃষ্টির কারণে তাদের রান্না করাও কষ্টসাধ্য হয়ে গেছে। 

এ বিষয়ে মাওলানা সাদ অনুসারী মুরুব্বি সৈয়দ আনিসুজ্জামান জানান, বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে মুসল্লিদের মাঠে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এ ক্ষেত্রে ইজতেমা কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত শুক্রবার বাদ ফজর উর্দুতে আম বয়ানের মধ্যে দিয়ে মাওলানা জোবায়ের পন্থীদের দুই দিনের ইজতেমা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তাদের পর্ব শেষ হয়। 

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, ইজতেমা সমাপ্তির পর ইজতেমার সকল মালামাল প্রশাসনের হেফাজতে থাকবে। পরে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুসল্লিদের সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন খোঁজখবর রাখছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD