শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ছয় মাদকবিক্রেতাকে আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ছয় মাদকবিক্রেতাকে আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর পল্লবী, মিরপুর ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইয়াকুব আলী (৩৯), শাহীন প্রধান (৩৮), মজিবর রহমান সিকদার (৫৭), শহিদুল ইসলাম ওরফে স্বজল (৩৫), শফিকুল ইসলাম (৪৫) ও তুফাইদুল ইসলাম (২৫)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ ও মিরপুর মডেল থানার বসির উদ্দিন স্কুল গলি এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৩৩০ ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে করে ১০০ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটকরা পেশাদার মাদকবিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে পল্লবী, মিরপুর ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD