রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
রোনালদো অসুস্থ জানালেন পর্তুগাল কোচ

রোনালদো অসুস্থ জানালেন পর্তুগাল কোচ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিস্ফোরক এক সাক্ষাৎকার দেওয়ার পর পুরো বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে ক্রিস্তিয়ানো রোনালদো।

পর্তুগিজ এই তারকা এর মধ্যে ভুগছেন পেটের পীড়ায়।

এতে তিনি ছিটকে গেছেন নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের প্রস্তুতি ম্যাচ থেকেও।

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস এ নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রোনালদোর গ্যাসের সমস্যা হচ্ছে আর বিশ্রামে থাকায় তিনি আজকে অনুশীলনও করেননি। এই কন্ডিশন ফুটবলারদের অনুকূলে ততটা নেই। তারা লিকুইড হারাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তিনি কালকের ম্যাচে নিশ্চিতভাবেই থাকছে না।

এমন কথা জানানোর পর সান্তোসকে পড়তে হয় পাল্টা প্রশ্নের মুখে। সাক্ষাৎকার দেওয়ার পর ইউনাইটেড তারকা এখন আলোচনা-সমালোচনার তুঙ্গে। এসব থেকে আড়ালে থাকতেই কী অজুহাত দিচ্ছেন রোনালদো? সান্তোসের সাফ জবাব, পর্তুগালের বাইরের কিছু ভাবনায় নেই তাদের।

তিনি বলেছেন, ‘সাক্ষাৎকার দেওয়ার আগে আমাদের জানানোর প্রয়োজন নেই। এই ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, স্বাধীনতা আছে। আমাদের ক্যাম্পে কী বলা হচ্ছে, আমি সেটা নিয়েই বেশি আগ্রহী, বাইরের কথায় না। আমাদের তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। তার সাক্ষাৎকারের জাতীয় দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

২০ নভেম্বর পর্দা উঠছে এবারের কাতার বিশ্বকাপের। ২৪ তারিখ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD