রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
প্রধানমন্ত্রী, বিভিন্ন বাহিনী প্রধান ও কুটনৈতিক ব্যক্তিবর্গের বিকৃত ছবি প্রকাশ করার দায়ে আটক-১

প্রধানমন্ত্রী, বিভিন্ন বাহিনী প্রধান ও কুটনৈতিক ব্যক্তিবর্গের বিকৃত ছবি প্রকাশ করার দায়ে আটক-১

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন বাহিনী প্রধান এবং বিভিন্ন কুটনৈতিক ব্যক্তিবর্গের বিকৃত ছবি প্রকাশ করার দায়ে বরিশালের মুলাদী থেকে একজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটককৃত মোঃ নজরুল ইসলাম (৩৫) মুলাদী থানাধীন পূর্ব তেরচাঁদ এলাকার মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্বিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে মূলাদী বাজারের “নোমান পাখি ঘর” দোকানে অভিযান চালায়।

অভিযানে মোঃ নজরুল ইসলামকে ২ টি মোবাইল ও ৩টি সীমকার্ডসহ হাতেনাতে আটক করা হয়।  আটককৃত আসামী তার নিজ নামীয় জ্ঞানসম্পন্ন Norjul Islam নামক Facebook আইডির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারের বিকৃত ছবি,  র‌্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারসহ বিভিন্ন কুটনৈতিক ব্যক্তিবর্গের নামে বিভিন্ন কুৎসামূলক, মানহানিকর বক্তব্য, সরকার বিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিলো।

এছাড়া নির্বাচনের পূর্ব মুহুর্তে নির্বাচন কমিশনারকে নিয়ে বিভিন্ন ধরণের বক্তব্য প্রকাশ করেন এবং ধৃত আসামী তার ফেইসবুকের মাধ্যমে উপরোক্ত বিকৃত ছবি ও বক্তব্য শেয়ারের মাধ্যমে অপপ্রচার করে আসছে।

এ সংক্রান্তে বরিশাল জেলার মূলাদী থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD