বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
এসিল্যান্ডকে ছুরিকাঘাত টেরা রাসেল গ্রেফতার

এসিল্যান্ডকে ছুরিকাঘাত টেরা রাসেল গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকার সাভারে পটুয়াখালির কলাপাড়ার অ্যাসিল্যান্ড আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় টেরা রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে টেরা রাসেলকে চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সাভারের নামা বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৪। বুধবার সকালে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতার টেরা রাসেল চাঁদপুর জেলার হাজিগঞ্জের মৃত আলী আকবর ছেলে। তিনি আশুলিয়ার ইসলামপুর ভাড়া থেকে একটি ছিনতাই চক্র গড়ে তোলে।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত ১১টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মতিউর রহমান বলেন, দুপুরে সাভার মডেল থানা রাসেলকে আদালতে পাঠায়। বিকেলে তাকে আদালতে উঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD