শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
২৪৬ বোতল বিদেশি মদসহ আটক ২

২৪৬ বোতল বিদেশি মদসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২৪৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-সিলেটের জকিগঞ্জ থানার ইয়াকুব আলীর ছেলে মাসুম আহমেদ (৩০) ও একই এলাকার শামসুর রহমানের ছেলে শরীফ মিয়া (২৮)।

ভৈরব থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছিলো। ফলে নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি থামানো হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগে থাকা মোট ২৪৬ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ পাওয়া যায়। এসময় প্রাইভেটকারে থাকা চালক মাসুম আহমেদ ও হেলপার শরীফ মিয়াকে আটক করা হয়।

এ প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মোল্লা জানান, সিলেট সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD