রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ধর্ষনের মামলা করায় হত্যার অভিযোগ

ধর্ষনের মামলা করায় হত্যার অভিযোগ

Sharing is caring!

ধর্ষণের মামলা প্রত্যাহার করতে অস্বিকার করায় ধর্ষিতাকে অপহরন ও হত্যার অভিযোগে ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) ধর্ষিতার বাবা মেহেন্দিগঞ্জ চরপশ্চিম জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মানিক গাজি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আদালরেত বিচারক আবু শামীম  আজাদ মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন।

অভিযুক্তরা হল চরপশ্চিম জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ফয়সাল আকন, মকবুল ব্যাপারি, হেলার গাজি, সোহরাব হাওলাদার, বাহাদুর হাওলাদার। আরও রয়েছে একই উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মাইন উদ্দিন মাঝি, কালাম মাঝি, মিজান মাঝি, ফয়সাল হাওলাদার, আসাদ হাওলাদার, ইবরাহিম মাঝি, রিয়াদ, রফিক, রাসেদ ও হাসিফ মাঝি সহ অজ্ঞাত ১৫ জন।

মামলা সূত্র জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় বাদির কন্যাকে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষন করে ফয়সাল। এতে ভিকটিম অন্তস্বত্তা হয়ে পরলে বিয়ের জন্য বলায় ২০১৭ সালের ২০ ডিসেম্বর বরিশালে এনে গর্ভপাত ঘটায়।

পরে বিয়েতে অস্বীকার করায় গত বছরে ভিকটিম ধর্ষন মামলা করে।  কিন্তু মামলা তুলে নিতে বিভিন্ন সময় ভিকটিম সহ তার পরিবারকে হত্যার হুমকি দেয় বিবাদীরা।

এতে ভিকটিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ৬ ফেব্রুয়ারী ভিকটিম রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বের হলে অভিযুক্তরা তাকে অপহরন করে হত্যা করে।

পরে মরদেহ গোপন করার উদ্দেশে জাঙ্গালিয়া সুপারী বাগানে ফেলে রাখে। এ ঘটনায় মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD