শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইয়ের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইয়ের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: নগরের হালিশহর থানার বড়পোল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তাফিজুর রহমান (৫৪),
ময়মনসিংহ জেলার পাগলা থানার বাসিন্দা। তিনি নগরের আকবার শাহ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান নগরের হালিশহর বড়পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মাথায় অস্ত্রোপাচার করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তাফিজুরের দুই মেয়ে এক ছেলে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD