বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই ধাপে ধাপে নিউজিল্যান্ড ছুটেছেন টাইগাররা। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে হেরে গেলেও প্রস্তুতি ভালো হয়েছে মিরাজ-মুশফিকদের। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই দেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এরপর আছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই পুরো সিরিজটিই সম্প্রচার করবে বাংলাদেশের চ্যানেল-৯।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই সিরিজ চলবে ২০ মার্চ পর্যন্ত। পুরো সিরিজটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে একমাত্র চ্যানেল-৯ সরাসরি সম্প্রচার করবে। শুধু সরাসরিই নয়, পরবর্তীতে পুনঃপ্রচারও করা হবে। ওয়ানডে এবং টেস্টের প্রতিদিনের খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে পুনঃপ্রচার করা হবে।

বাংলাদেশের চ্যানেল-৯ ছাড়াও বিশ্বের বেশ কিছু চ্যানেলে প্রচার হবে এই সিরিজ। সিরিজটির আনুষ্ঠানিক সম্প্রচারক স্কাই স্পোর্টস। তাদের একাধিক চ্যানেলের মধ্যে স্কাই স্পোর্টস-১ এ দেখানো হবে সিরিজটি।

এছাড়া, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস সিলেক্ট-১, স্টার স্পোর্টস সিলেক্ট-১ এইচডি’তেও দেখা যাবে সিরিজটি। অনলাইন টিভির মধ্যে হটস্টার, স্কাইগো ও ইয়োলো টিভিতেও দেখা যাবে সিরিজটি।

এছাড়াও বিশ্বের আরও কিছু দেশে সিরিজটি সম্প্রচার করা হবে। উল্লেখযোগ্য সিবিএন ও আটিএন ক্রিকেট (কানাডা), উইলো টিভি (ইউএসএ), ওএসএন স্পোর্টস (মিডেল ইস্ট), সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা) এবং ফক্স স্পোর্টস (অস্ট্রেলিয়া)।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণ সূচি:

ওয়ানডে:

১৩ ফেব্রুয়ারি-সকাল ৭টা
১৬ ফেব্রুয়ারি-ভোর ৪টা
২০ ফেব্রুয়ারি-ভোর ৪টা

টেস্ট:

২৮ ফেব্রুয়ারি-ভোর ৪টা 
৮ মার্চ-ভোর ৪টা
১৬ মার্চ-ভোর ৪টা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD