রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ধারালো অস্ত্রের আঘাতে নিহত

ধারালো অস্ত্রের আঘাতে নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সুমন হাওলাদার (৩৫) নামের এক যুবক।

নিহত সুমন ওই গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে।

তিনি  ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন ।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, পুকুরের পানি সেচা নিয়ে শুক্রবার (২১ অক্টোবর) সকালে চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সঙ্গে বিরোধ হয় সুমনের। একপর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন সুমন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে সুমনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় মারা যান সুমন। পরে লাশ নিয়ে গৌরনদী মডেল থানায় যায় নিহতের পরিবারের সদস্যরা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD