মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়াটাই বড় চ্যালেঞ্জ: নজরুল

ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়াটাই বড় চ্যালেঞ্জ: নজরুল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পথে সরকার বাধা হবে না বলে ক্ষমতাসীন দল ও সরকারের প্রতি বিশ্বাস রাখতে চায় বিএনপি। তবে আওয়ামী লীগ ক্ষমতাসীন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের অধীন, সেখানে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়াটাই বড় চ্যালেঞ্জ।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ চন্দ্রিমা (জিয়া) উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা চাইব যে আমাদের ছাত্রসমাজ যেন তাদের মত প্রকাশের সুযোগ পায়। সব ছাত্র সংগঠন যেন ভোট করার সুযোগ পায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে। তাদের প্রতিনিধিদের তারা ডাকসু নির্বাচনে নির্বাচিত করতে পারে।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশে যেমন বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, আমাদের নেতাকর্মীরা যেমন তাদের ঘর-বাড়িতে থাকতে পারছে না। তেমনি এদেশের ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যেতে পারে না। আমরা যারা বিরোধী দল করে তাদেরকেই নানাভাবে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, খুন ও গুম করা হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি, যারা গণতন্ত্র চায় আর যারা গণতন্ত্র চায় না, যারা গণতন্ত্র জবাই করে আর যারা গণতন্ত্র পুনরুদ্ধার করে এই লড়াইটা হবে মূলত তাদের মধ্যে। সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিজয়ী হবে বলে আমরা আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ড্যাবের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের সহ-দফতর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD