রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ষষ্ঠীবিহীত পূজা শুরু

বরিশালে ষষ্ঠীবিহীত পূজা শুরু

Sharing is caring!

অনলাইন ডেক্স: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে শনিবার দেবীর অধিষ্ঠান হয়। সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে ছিল ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পূজা। এ সময় বেলতলা কিংবা বেলগাছের নিচে দেওয়া হয় ষষ্ঠীপূজা।

সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস ছাড়াও সব মণ্ডপে থাকবে পুষ্পাঞ্জলি। এর মধ্য দিয়ে মন্দিরগুলোতে উৎসব শুরু হয়েছে। দিনটি উপলক্ষ্যে নগরীতে একটি আনন্দ র‌্যালি বের করেছে মহানগর পূজা উদযাপন পরিষদ।

রোববার শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে মহাসপ্তমী। সকালে ত্রিনয়নী দেবীদুর্গার চক্ষুদান করা হবে। এর পর সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহীত পূজা অনুষ্ঠিত হবে। এভাবে উৎসব চলবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছর বরিশাল বিভাগে ৬ জেলার ৪২ উপজেলায় মোট এক হাজার ৭৬৬টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে বরিশাল নগরীতে ৪৫টিসহ জেলার ৬০০ মণ্ডপ রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বরিশাল পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD