সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। হামলায় আহত মো. শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুদিঘাটা গ্রামের ভাঙা পুল নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শফিকুলের শরীরের বিভিন্ন স্থানেও জখম করা হয়। গুরুতর আহত শফিকুলকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পরে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে তুষখালী থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মঠবাড়িয়া যাওয়ার পথে তার পথরোধ করে ৫-৬ জন হামলাকারী। এসময় হামলাকারীরা শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে সেখানে ফেলে রেখে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নুরুল ইসলাম বাদল জানান, একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় শফিকুলের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে কি কারনে এ হামলার ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD