রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী শনিবার এসএসসি পরীক্ষায়

অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী শনিবার এসএসসি পরীক্ষায়

Sharing is caring!

অনলাইন ডেক্স: চলমান এসএসসির পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে  অনুপস্থিত ছিল এক হাজার ১২১ জন পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বন করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৯০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নিয়েছে ৮৯ হাজার ৩৯ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১২১ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২৪।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩২০ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ২৫১ জন, ভোলায় ১২০ জন, পিরোজপুরে ১৪২ জন, বরগুনায় ১২১ জন ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে ৩ জনই বরিশাল জেলার পরীক্ষার্থী।

উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য বরিশাল জেলায় ৪টি এবং বোর্ডের অপর ৫টি জেলায় ৫টি ভিজিলেন্স টিম রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD