বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
মিয়ানমারে হেলিকপ্টার থেকে গুলি

মিয়ানমারে হেলিকপ্টার থেকে গুলি

Sharing is caring!

অনলাইন ডেক্স: মিয়ানমারের একটি গ্রামের স্কুলে জান্তা সরকারের হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় ৬ শিশু শিক্ষার্থীসহ ডজনেরও বেশি লোক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭ জন।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, হামলা ও হতাহতের ঘটনাটি ঘটে মূলত শুক্রবার। কিন্তু সেটি প্রকাশিত হয় গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর)। যে স্কুলে জান্তা সরকার হামলা চালায় সেটির একজন প্রশাসক ও অফিস সহকারীর মাধ্যমে এ ঘটনার প্রকাশ হয়।

উত্তর-মধ্য মিয়ানমারের সেন্ট্রাল সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামে ঘটনাটি ঘটে। ওই স্কুল প্রশাসক সংবাদ সংস্থা এপিকে জানান, সরকারি এমআই-৩৫ গানশিপ হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। এ সময় শিশুদের ক্লাস চলছিল। আমরা তাদের নিরাপত্তার চেষ্টা করছিলাম। কিন্তু সেটি হয়নি। ৬ জন মারা গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের তো কোনো ভুল ছিল না। আমি ভাবতেও পারিনি মেশিনগান দিয়ে তাদের ওপর নির্মমভাবে গুলি চালানো হবে। এক ঘণ্টা ধরে গুলির ঘটনা ঘটে। হেলিকপ্টারের লোকেরা এক মিনিটের জন্য থামেনি। আমরা যা করতে পারতাম, তা শুধু বৌদ্ধ মন্ত্র উচ্চারণ করা।

ঘটনার পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানায়, যে স্থাপনায় হামলা চালানো হয়েছে, তাতে বিদ্রোহীরা ছিল। তারা সামরিক বাহিনীকে আক্রমণের জন্য স্কুল ভবনটি ব্যবহার করছিল। ২০ শিক্ষার্থী ও শিক্ষককে আটক করা হয়েছে।

সরকারি বাহিনীর দাবি, পিপলস ডিফেন্স ফোর্স’র (পিডিএফ) অবস্থান নিশ্চিত করতে তারা লেট ইয়েট কোন গ্রাম পরিদর্শনের জন্য গিয়েছিল। এ সংগঠনটি মিয়ানমারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। সহযোগী সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি’র (কেআইএ) সদস্যসহ পিডিএফ বাহিনী ওই স্কুলে লুকিয়ে ছিল। সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে তারা পাল্টা আক্রমণ করে।

হেলিকপ্টার হামলার ঘটনায় নিহতদের ব্যাপারে কোনো তথ্য দেয়নি জান্তা সরকার। তবে কয়েকজন আহত হয়েছে বলে স্বীকার করেছে। জান্তার দাবি, পিডিএফ ও কেআইএ লেট ইয়েট কোন গ্রামের বাসিন্দাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে।

এক বিবৃতিতে সেনা বাহিনী জানায়, ওই স্কুল ও গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাতে তৈরি ১৬টি বোমা জব্দ করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়েছে মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ)। এক বিবৃতিতে সংগঠনটি বলে, নিজেদের ক্ষমতা ধরে রাখতে নিরীহ বেসামরিক লোকজনের ওপর হত্যা-নিপীড়ন চালাচ্ছে জান্তা। আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছে নাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD