শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন করলেন সোহেল খান

সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন করলেন সোহেল খান

Sharing is caring!

অনলাইন ডেক্স: বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লোদিং-এর শাখা উদ্বোধন হলো রাজধানীর বনানীতে। বৃহস্পতিবার দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান।

এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি ফিতা কেটে শো রুম উদ্বোধন করেন তিনি।

এ সময় সোহেল খান বলেন, ‘বিয়িং হিউম্যান ক্লোদিং চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরো কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই। ’

ঢাকায় নেমে সরাসরি বনানী আসেন সোহেল খান। ফলে ঢাকার খাবার তখনও মুখে নেয়ার সুযোগ হয়নি। ঢাকার খাবারের প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। শুক্রবার সকাল পর্যন্ত আছি। মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি। তাছাড়া খাবার বিষয় না, তোমাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ।

বাংলাদেশের গান সিনেমা দেখেছেন বলেও জানান সোহেল খান। শেষে বাংলায় বলেন, ‘ভালোবাসি বাংলাদেশ’। এরপর সোহেল খান ৩টা ১০ মিনিটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের শো রুমের ঠিকানা: হাউজ- ৮, রোড-১০/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩।

বিয়িং হিউম্যান ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে।

এরই অংশ হিসেবে বিয়িং হিউম্যান ক্লোদিং চালু হয় ২০১২ সাল থেকে। বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের উদ্দেশ্যকে এগিয়ে নিতেই প্রতিষ্ঠিত হয় ক্লোদিং, এমনটাই জানা গেছে বিয়িং হিউম্যান ক্লোদিং-এর ওয়েবসাইটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD