রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

মাদকসহ ২ জন আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিচালিত পৃথক অভিযানে দুই জনকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে বলে অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন।

আটকরা হলেন-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার ইউসুফ ফরাজীর ছেলে নুর ইসলাম (২৪) ও বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন (৩১)।

এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে তাদের একটি দল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন।

টার্মিনালের আলফা (থ্রি হুইলার) স্ট্যান্ড থেকে ৩ কেজি গাঁজাসহ নূর ইসলামকে আটক করা হয়। একই রাত সাড়ে তিনটার দিকে আলফা স্ট্যান্ড থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে।

তিনি জানান পৃথক দুই অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD