রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
মন্দিরের চুরি করা শিবলিঙ্গ উদ্ধার

মন্দিরের চুরি করা শিবলিঙ্গ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব‌রিশা‌লে ম‌ন্দির থে‌কে চু‌রি হওয়া দেড়শ বছরের পু‌রনো শিব লিঙ্গ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় হুমায়ন খান না‌মে একজন‌কে আটকও করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌ‌নে ১২টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম।

তি‌নি ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মঙ্গলবার রাত ৮টার দি‌কে নগরের কাউনিয়া থানাধীন বেলতলা এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। এ সময় আটক হুমায়ন‌কে জিজ্ঞাসাবাদ চল‌ছে।

উল্লেখ্য সোমবার গভীর রা‌তে ব‌রিশাল নগরের কা‌লিবা‌ড়ি রো‌ডের শ্রী শ্রী কালীমাতার ম‌ন্দিরের দরজা ভে‌ঙে তিন ফুট দৈর্ঘ‌্যর পাথ‌রের শিব লিঙ্গ চ‌ু‌রি হয়। সকা‌লে পু‌রো‌হিত অমল কুমার দত্ত পূজা অর্চনা কর‌তে গি‌য়ে ম‌ন্দি‌রের দরজা ভাঙা পায় এবং ম‌ন্দি‌রে শিব লিঙ্গ না থাকার বিষয় লক্ষ‌্য ক‌রেন। প‌রে থানা পু‌লিশ‌কে জানা‌লে তারা গি‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন করে।

মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত জানান, প্রতিদিন বেলা ১১টায় তিনি মন্দিরে গিয়ে পূজা দেয়। মঙ্গলবার পূজা দিতে মন্দিরে গিয়ে দেখতে পান দরজা ভাঙা ও শিবলিঙ্গ নেই। দেড়শ বছ‌রের পুর‌নো শিব‌লি‌ঙ্গের মূল‌্য কো‌টি টাকার মত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD