মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান

Sharing is caring!

অনলাইন ডেক্স: বলিউড সুপারস্টার সালমান খান এবার ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন। বনানীতে হতে যাচ্ছে জনপ্রিয় এই তারকার চ্যারিটেবল ট্রাস্ট ‘বিং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের আউটলেট।

‘বিং হিউম্যান’ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সালমান নিজেই।

এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণার দেন। সালমান খান বলেন, ‘হায় বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে বিয়িং হিউম্যান ক্লোথিং ঢাকায় চালু হতে যাচ্ছে। ’

ভিডিওতে চালু হতে যাওয়া স্টোরের ঠিকানাও জানিয়েছেন সালমান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০মিনিট থেকে এই স্টোর চালু হতে যাচ্ছে। ঠিকানা- হাউজ- ৮, রোড-১০/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩।

‘বিং হিউম্যান’ র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জিব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহেল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি৷

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য।

বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD