রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বন্দরে মিশুক চালকের জবাই করা লাশ উদ্ধার

বন্দরে মিশুক চালকের জবাই করা লাশ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের বন্দরে ফেরদাউস(২১)নামে এক মিশুক চালকের জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মঞ্জু মেম্বারের বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়। নিহত ফেরদাউস একই ইউনিয়নের শুভকরদী জাহাঙ্গীরনগর গ্রামের পিঠা বিক্রেতা নজরুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়,ফেরদাউস প্রতিদিনের ন্যায় ১১সেপ্টেম্বর রাত ৯টায় স্থানীয় চান মিয়ার মিশুক ভাড়া নিয়ে বের হয়।

এরপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে (রাতে যে কোন সময়ে) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর মিশুকটি নিয়ে যায়। ১২সেপ্টেম্বর লোকমুখে খবর পেয়ে নিহতের স্বজনরা ফেরদাউসের লাশ শনাক্ত করে। এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ জানান,এটি একটি নৃশংস হত্যাকান্ড। যারাই এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ফেরদৌস ছিলেন ২ বোন ১ভাইয়ের মধ্যে মেঝো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD