রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত (এমএইচ শান্ত) রাজশাহীর গোদাগাড়ীতে রেলগেট কসাই পাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সাত জন।

সোমবার সকাল ৯.৩০ মিনিটে গোদাগাড়ী উপজেলার রেলগেট এলাকায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে গোদাগাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন তবে ৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করতে পারলেও একটি ট্রাকের ডাইভার দুই ট্রেকের চাপায় আটকে যায়।পরে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর দুই ট্রাকের মাঝে চাপাপড়া ডাইভার কে গুরুতর অবস্থায় উদ্ধার করেন ।

উদ্ধারকৃত সাত জনকেই গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন এখন পযন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত দুইটি ট্রাক কে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD