মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বিয়ের পাঁচ মিনিটেই বিচ্ছেদ!

বিয়ের পাঁচ মিনিটেই বিচ্ছেদ!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ইন এটি কোনো গল্প বা উপখ্যান নয়। সিনেমা বা নাটককে হার মানাবে এই ঘটনা। বিয়ের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিচ্ছেদ! সম্প্রতি ভারতের আহমেদাবাদে এ ঘটনা ঘটেছে।

ভারতের ‘টাইমস নাও’ পত্রিকার খবরে বলা হয়েছে, গুজরাট থেকে বিয়ে করতে গিয়েছিল বরপক্ষ। সব ঠিকঠাকই ছিল। এক দিকে চলছিল বিয়ের প্রক্রিয়া, অন্যদিকে খাওয়া দাওয়া শুরু। কিন্তু বিয়ের প্রক্রিয়া শেষ হতে না হতেই খাবার নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। তাতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় কনে পক্ষ।

খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়। তবে শেষ রক্ষা হয়নি। বিয়ের পাঁচ মিনিটের মধ্যেই কনে পক্ষ বিচ্ছেদের ঘোষণা দেন। আর ঘণ্টা খানেকের মধ্যেই বিচ্ছে হয়ে যায় নবদম্পতির। দুই পরিবারের তরফেই আইনজীবী ডেকে এনে বিয়ে অকার্যকর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD