রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
কাজ দেওয়ার কথা বলে অপহরণ-মুক্তিপণ দাবি

কাজ দেওয়ার কথা বলে অপহরণ-মুক্তিপণ দাবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজমিস্ত্রির কাজ করার জন্য টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসেন মো. আব্দুল রহিম (৪০) নামে এক ব্যক্তি। সেখান থেকে তাকে কাজ দেওয়ার কথা বলে শহরের একটি বাসায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে একটি অপহরণ চক্র।

এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার ও সাত অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। এদিন দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাব ১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।

আটকরা হলেন- কালিহাতীর রতনগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর (২২), আদি টাঙ্গাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে শাকিল আহমেদ হৃদয় (২৭), মো. আলমগীর হোসেনের ছেলে লাবিব খান (১৮), ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২২), গারাইল এলাকার আবু তাহেরের ছেলে হৃদয় আহমেদ (২২), সখীপুর সদরের এবাদত হোসেনের ছেলে বাধন (১৯), ও মোস্তফা কামালের ছেলে রাব্বি খান (১৮)।

র‌্যাব জানায়, অপহরণের পর রহিমকে মারধর করে তার সঙ্গে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে আটকে রেখে তার পরিবারের কাছে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপন দাবি ও টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে রহিমকে মোটরসাইকেলে করে শহরের অন্য আরেকটি বাসায় নিয়ে যায় অপহরণকারীরা। তারা দুইটি বিকাশ নম্বর দিয়ে টাকার জন্য রহিমের বাড়িতে তাগিদ দিতে থাকেন। রহিমের ছোট ভাই আব্দুর রাজ্জাক বিষয়টি র‌্যাবকে জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বাজিতপুর সাহাপাড়া থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।

ভুক্তভোগী রহিম বলেন, আমি কাজের সন্ধ্যানে টাঙ্গাইল শহরে এসেছিলাম। এখানে এসে যে আমি অপহরণ ও জিম্মি হবো তা কখনও কল্পনাও করিনি। আমাকে যারা মারধর করে মুক্তিপন দাবি করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, শহরে কাজের উদ্দেশে এসে রহিম অপহরণের শিকার হন। পরে তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নিজস্ব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধার ও আসামিদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে সদর থানায় আব্দুর রহিম বাদি হয়ে মামলা দায়ের করেন। আটকদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD