মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আবারো জেরার মুখে

আবারো জেরার মুখে

Sharing is caring!

অনলাইন ডেক্স: জ্যাকুলিন ফার্নান্দেজের পর আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে আরেক অভিনেত্রী নোরা ফাতেহির। বিষয়টি নিয়ে আরো একবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো তাকে।

২০০ কোটি রুপি পাচারের এই মামলায় মূল অভিযুক্ত সুখেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি।

সুকেশের কাছ থেকে দামী উপহার নেওয়ার অভিযোগ রয়েছে নোরার বিরুদ্ধে। বলিউডের ‘সাকি সাকি’ গার্লকে এই মামলায় শুক্রবার (০২ সেপ্টেম্বর) সাত ঘণ্টা ধরে জেরা করে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।

দিল্লি পুলিশের ইকোনমিক উইংসের পক্ষে দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি), পাশাপাশি নিজেদের তদন্ত বহাল রেখেছে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।

জানা যায়, অভিযুক্ত সুখেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি এবং দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।

সূত্রের খবর দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন নোরাকে ৫০টিরও বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেন তদন্তকারী কর্মকর্তারা। আর এ তদন্তে সহযোগিতা করছেন নোরা।

‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’র আওতায় ইডি কর্মর্তাদের সামনে আগেই বয়ান নথিভুক্ত করেছেন নোরা। তবুও বিতর্ক পিছু ছাড়েনি তার।

এদিকে, গেল আগস্টেই ইডির অতিরিক্ত চার্জশিটে আর্থিক কেলেঙ্কারিকে যুক্ত থাকায় জ্যাকুলিনের নাম উঠে এসেছে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে, জ্যাকুলিন জানতেন সুকেশ একজন জালিয়াত। জেনে বুঝেই এই জালিয়াতির টাকায় সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD