শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পর্যটকের বেশে ইয়াবা নিতে এসে গ্রেফতার

পর্যটকের বেশে ইয়াবা নিতে এসে গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: পর্যটকের বেশে ইয়াবা নিতে এসে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে দম্পতিসহ চারজন গ্রেফতার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের কলাতলীর স্বপ্ন বিলাস হোটেল থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ঢাকার গাজীপুরের জয়দেবপুর আমুনা এলাকার ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার (৩২), শাশুড়ি হোসনে আরা (৬০) ও শ্যালিকা সাবিনা আক্তার (২৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যে খবর আসে পর্যটকের বেশে ইয়াবা নিতে কক্সবাজারে অবস্থান করছে একটি পরিবার। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে একটি দল স্বপ্ন বিলাস নামের একটি হোটেলের ৬০৩ নাম্বার কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

ডিবির ওসি সাইফুল আলম বলেন, পর্যটক হিসেবে হোটেলে অবস্থান করা একটি পরিবার সংঘবদ্ধভাবে বিপুল পরিমাণ ইয়াবা কিনে ঢাকায় রওনা দিবে। এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD