সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
একসঙ্গে ছবি ছাড়লেন দেব-রুক্মিণী

একসঙ্গে ছবি ছাড়লেন দেব-রুক্মিণী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কলকাতার সুপারস্টার নায়ক দেব। তার প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মিত্র। বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছে এই দুই তারকা। এ খবর জানে টলিউডের প্রতিটি ইট পাথরও। অভিনয় জগতে খুব একটা জনপ্রিয় নন রুক্মিণী। সুপারস্টার দেবের প্রেমিকা হিসেবেই তিনি সুপরিচিত। একসঙ্গে ‘চ্যাম্প’ ও ‘ককপিট’ নামে দুটি ছবিতে তারা অভিনয় করেছেন। ভক্তদের সামনে আরো একটি সুযোগ এসেছিল দুজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখার। কিন্তু দুজনেই হতাশ করেছেন ভক্তদের।

খোলাসা করেই বলা যাক। রূপকথার গল্প নিয়ে টলিউডে ছবি নির্মাণ করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। নাম ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। বাংলা ছবিতে রূপকথার গল্প খুব একটা দেখা মেলে না। তাই আসন্ন এই ছবি নিয়ে অপেক্ষা শুরু হয়েছিল ভক্তদের। সেখানে আবার হবুচন্দ্র রাজার চরিত্রে দেবকে এবং তার রানির চরিত্রে রুক্মিণীকে প্রস্তাব করেছিলেন পরিচালক। প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছিল। এই খবর দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছিল।

কিন্তু কয়েকদিন না যেতেই দুঃসংবাদ আসে দেব ভক্তদের জন্য। হবুচন্দ্র রাজার চরিত্রে তিনি অভিনয় করবেন না বলে জানিয়ে দেন। এই ঘটনার পরে রানির চরিত্র থেকে সরে দাড়ান রুক্মিণীও। প্রেমিক-প্রেমিকা বলে কথা। সম্প্রতি এমন খবর জানান স্বয়ং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ছবির নায়ক-নায়িকা পরিবর্তন হচ্ছে। ফাইনাল হলে জানাব। চিত্রনাট্য তৈরি হওয়ার পরে দেব জানান, তিনি থাকতে পারবেন না।’

ছবিতে না থাকার কথা স্বীকার করেন দেবও। দুদিন আগে এই ছবির চিত্রনাট্য পড়ার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দেব। সেই ছবিতে পরিচালক অনিকেতও ছিলেন। সেখানে লেখা ক্যাপশনেই নায়ক ছবি ছাড়ার আভাস দিয়েছিলেন। এমনকি, তার প্রেমিকা রুক্মিণীও যে থাকবেন না- সেই আভাসও পাওয়া গিয়েছিল। দুদিন বাদে সেই আভাসকেই সত্যি করে দিলেন দেব-রুক্মিণী। কাজেই এবার নতুন রাজা-রানির অপেক্ষায় দর্শক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD