রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে থেকে বিপুল পরিমানের গাঁজা ও ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৩০ আগস্ট দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুরের রামগঞ্জ থানার পূর্ব শেখপুরা গ্রামের মৃতঃ আব্দুর সত্তার ঢালীর ছেলে ফয়সাল আহম্মেদ (২০), লক্ষীপুরের রামগঞ্জ থানার কাওয়ালীভাঙ্গা গ্রামের মৃত নুরল আমিনের ছেলে মঈনউদ্দিন (১৯)। এসময় তাদের সাথে থাকা ঝালকাঠির নলছিটি মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া বাজার এলাকার মৃত সজিব হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি বলেন, নগরীর নথুল্লাবাদে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

এ সময় দুই মাদক বিক্রেতাকে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এক জন আসামী এখন পলাতক রয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD