শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শ্রীলেখার জন্মদিন আজ

শ্রীলেখার জন্মদিন আজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভারতের পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখা মিত্র জীবনের আরেকটি বসন্ত পার করলেন। মঙ্গলবার (৩০ আগস্ট) তার জন্মদিন।

আগেই জানিয়েছিলেন, এবারের জন্মদিনে নিজের প্রকৃত বয়স সবার সামনে আনবেন তিনি। সেই কথা রাখলেনও।

নিজের বয়স নিয়ে শ্রীলেখার খুব একটা মাথাব্যথা ছিল না। কিন্তু তার বয়স জানার প্রতি অনুরাগীদের আকর্ষণ দেখে বেশ বিরক্ত হতেন তিনি। তাই বয়স জানাবেন বলে আগেই সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন।

সোমবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২ টার পর জন্মদিনের শুরুতেই ফেসবুক লাইভে এসে নিজের প্রকৃত বয়স জানালেন শ্রীলেখা। তিনি বলেন, ‘আমার জন্ম ১৯৭২ সালের ৩০ আগস্ট… আমি পঞ্চাশে পা দিলাম। তোমরা যারা এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না। ’

এদিকে, জন্মদিন উপলক্ষে মধ্যরাত নিজের ফ্ল্যাটে কাছের মানুষদের সঙ্গে পার্টি করেছেন শ্রীলেখা। সঙ্গে ছিলেন তার মেয়েও। নাচে-গানে ও কেক কেটে এই তারকা নিজের ৫০তম জন্মদিন বেশ ভালোভাবেই উদযাপন করেছেন।

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করে শ্রীলেখা নাম লিখিয়েছিলেন বড় পর্দায়। তবে সিনেমায় বেশিদিন স্থায়ী হননি তিনি। অভিনয়ের পাশাপাশি জি বাংলার জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’র বিচারক হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন শ্রীলেখা। টানা ১০ বছর অনুষ্ঠানটির বিচারকের আসনে দেখা গেছে তাকে। কিন্তু কয়েক বছর ধরে তিনি আর ‘মীরাক্কেল’র সঙ্গে নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD