শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মাদ্রাসার শিশুশিক্ষার্থী নিহত

মাদ্রাসার শিশুশিক্ষার্থী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার বোরহানউদ্দিনে লাকড়ির নিচে চাপা পড়ে সামিয়া (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া ওই এলাকার মো. বাবুলের মেয়ে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ শিশু শিক্ষার্থী। তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), মো. গিয়াসউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা (৯), হাবিবুর রহমনের মেয়ে সামিয়া (১০), মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১১)।

আহত শিক্ষার্থী ও তাদের স্বজনরা জানান, কাচিয়া ইউনিয়নের খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার একটি কক্ষে হঠাৎ করে মাচা থেকে লাকড়ি (কাঠ) নিচে পড়ে যায়। এ সময় লাকড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসারত ডাক্তার ডা. রেজওয়ান জানান, আহতদের মাথাসহ বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। তবে আপাতত আশঙ্কার কিছু নেই।

এ ব্যাপারে জানতে মাদ্রাসার পরিচালক মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD