রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৬

গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৬

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশালে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বন্দর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৫০ ইয়াবাসহ ওই এলাকার বাসিন্দা মো. বাদল হাওলাদার (৩১), তার সহযোগী বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম অপু (২৮) ও বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. আল আমিন খলিফাকে (২৪) আটক করা হয়।

অপরদিকে মহানগর গোয়েন্দা শাখার স্পেশাল টিম নগরের নথুল্লাবদ বিআরটিসি বাস কাউন্টারের বিপরীত পাশে অভিযান চালিয়ে ৩০০ ইয়াবাসহ মো. বাহারুল ইসলাম সরদারকে (৪৩) আটক করে। আটক বাহারুল খুলনার ডুমুরিয়া থানার খর্নিয়া এলাকার বাসিন্দা।

এছাড়া কাউনিয়া থানা পুলিশের একটি টিম কাউনিয়া হাউজিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ মো. মিজান হাওলাদারকে (৩৮) আটক করে। আটক মিজান কাউনিয়া থানার পুড়ানপাড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে কাউনিয়া থানার জোর মসজিদ চৌ-মাথা এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মো. কুদ্দুস রানাকে (৪৫) আটক করা হয়। আটক কুদ্দুস বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্মকারপাড়ার বাসিন্দা। আটকদের নামে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD