মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

Sharing is caring!

অনলাইন ডেক্স: দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই ।

কয়েকদিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন বলিউডের শাহেন শাহ। তবে করোনার কোনো উপসর্গ দেখা গেছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

টুইটে অমিতাভ লিখেছেন, ‘মাত্রই আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। ’

এর আগে ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। ওই সময় অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি।

সেই সময় অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD