রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

Sharing is caring!

মোঃহাফিজুল ইসলাম শান্ত : বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়।

এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী জানায়, আমরা হাফ ভাড়া দিতে চাইলে খারাপ আচরণ করে আমাদের সঙ্গে। তাই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি।

দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব। বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD