বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
অফিস সময় ৮টা-৩টা

অফিস সময় ৮টা-৩টা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বুধবার থেকে (২৪ আগস্ট) সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং একই সঙ্গে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অফিসগুলোতে… আমি বুঝলাম না এগুলো কেন। আমরা কিন্তু কেবিনেট মিটিংয়ে সময় পর্দা নামানো ছিল, সব পর্দা তুলে দিয়েছি। অর্ধেকও লাগে না (লাইট)। সেটা নির্দেশনাতে ছিল সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টানানো থাকবে না। লাইট যত সম্ভব কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD