বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সচিবালয়ে কর্মরত আরো পাঁচ সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। এ ছাড়া তিনজনের দপ্তর বদল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সচিব থেকে সিনিয়র সচিব হওয়া কর্মকর্তারা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জুয়েনা আজিজ।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মো. শামসুল আরেফিনকে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) বিভাগে ও রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় ভারপ্রাপ্ত সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১১ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD