মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
৯ মাস পর দেশে ফিলো শাকিব

৯ মাস পর দেশে ফিলো শাকিব

Sharing is caring!

অনলাইন ডেক্স: নয় মাস পর দেশের মাটিতে পা রাখলেন চিত্রনায়ক শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি।

বিমানবন্দর থেকে বের হলে তাকে ঘিরে ধরেন অপেক্ষমাণ শাকিবভক্ত ও সাংবাদিকরা। সে সময় শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন; আমি সত্যিই মুগ্ধ। আমিও আপনাদের এতো দিন ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।

দেশে কতদিন থাকবেন, এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘আমার দেশ, আমিতো এখানেই থাকবো।

এর আগে শাকিব খানের আগম উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করে কয়েকশ’ শাকিব ভক্ত। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন তারা। এদের অনেকে শুধুমাত্র প্রিয় নায়ককে একবার দেখার জন্য এসেছেন বিভিন্ন জেলা থেকে।

২০২১ সালের ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব। এরপর বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন তিনি। আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করার কারণে তখন আর দেশে ফেরা হয়নি তার। গ্রিন কার্ড পাওয়ার পর গুঞ্জন ওঠে ঢালিউডের এই শীর্ষ নায়ক যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন। তবে ৯ মাস পর ফিরে অভিনেতা জানালেন, তিনি দেশেই থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD