শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুমিল্লায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত

কুমিল্লায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার কয়লা বহনকারী একটি ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ইটভাটার মালামাল নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই কাজী অ্যান্ড কোং নামে একটি ইটভাটার শ্রমিক।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD